অ অনুযায়ী অনুযায়ী [ anu-yāỷī ] (-য়িন্) বিণ. ১. অনুগামী, অনুবর্তী; ২. সদৃশ; অনুরূপ। ক্রি-বিণ. অনুসারে।
অ অনুপযোগিতা অনুপযোগিতা, অনুপযোগ [ anupa-yōgitā, anupa-yōga ] বি. অযোগ্যতা, প্রয়োজনের সঙ্গে, সংগতির অভাব। [সং. ন + উপযোগিতা, উপযোগ]। বিণ. অনুপযোগী।
অ অনুযাত্র অনুযাত্র, অনুযাত্রিক [ anu-yātra, anu-yātrika ] বিণ. বি. ১. অনুচর; অনুগামী (‘এলে পুনরায় অনুযাত্র সঙ্গে করে’: সু. দ.); ২. পশ্চাদ্গামী; ৩. অধীন; ৪. সমভিব্যাহারী। [সং. অনু + √ যা + ত্র, অনু + যাত্রা + ইক]। বি. অনুযাত্রা।
অ অনুপযুক্ত অনুপযুক্ত [ anupa-yukta ] বিণ. অযোগ্য; অক্ষম; অসংগত; প্রয়োজনের অনুরূপ নয় এমন। [সং. ন + উপযুক্ত]।
অ অনুযাত অনুযাত [ anu-yāta ] বিণ. ১. পশ্চাদ্গামী; পশ্চাদ্গত; ২. অনুগত; ৩. অনুকৃত। [সং. অনু + √ যা + ত]।