অনুপস্হিত

অনুপস্হিত [ anupa-shita ] বিণ. উপস্হিত বা হাজির নয় এমন; গরহাজির; অবর্তমান। [সং. ন + উপস্হিত]। বিণ. অনুপস্হিতি।

অনুপলব্ধ

অনুপলব্ধ–বিণ. উপলব্ধি করা বা বোঝা হয়নি এমন।

অনুযোক্তা

অনুযোক্তা (-ক্তৃ) [ anuyōktā ], অনুযোগী (-গিন্)–বি. বিণ. অনুযোগকারী।

অনুপলব্ধি

অনুপলব্ধি [ anupa-labdhi ] বি. উপলব্ধি বা বোধের অভাব। [সং. ন + উপলব্ধি]। বিণ. অনুপলব্ধ।

অনুযুক্ত

অনুযুক্ত [ anuyukta ] বিণ. যার সম্পর্কে অনুযোগ করা হয়েছে; তিরস্কৃত; অভিযুক্ত।

অনুযোগ

অনুযোগ [ anu-yōga ] বি. ১. দোষারোপ, অভিযোগ, আক্ষেপ প্রকাশ; নালিশ (‘তিনি আমার অনুপস্হিতির জন্য অনুযোগ জানালেন); মৃদু র্ভত্সনা; ২. (বর্ত বিরল) প্রশ্ন, জিজ্ঞাসা। [সং. অনু + √ যুজ্ + অ]। বিণ. অনুযুক্ত, অনুযোক্তা, অনুযোগী, অনুযোজ্য।

অনুপল

অনুপল [ anu-pala ] বি. এক বিপলের ষাট ভাগের এক ভাগ (১/৬০), ১/১৫০ সেকেণ্ড; অত্যল্প কাল। [সং. অনু + পল]