অনুপাত [ anu-pāta ] বি. ১. (গণি.) এক রাশির সঙ্গে অন্য রাশির ভাগ সম্বন্ধ; ratio (বি. প.); ২. এক বস্তুর হ্রাস-বৃদ্ধি অনুসারে অন্য বস্তুর হ্রাস-বৃদ্ধি, proportion (বি. প.); ৩. হিসাব; ৪. হার (সেই অনুপাতে এদেশের ভালোই উন্নতি হয়েছে বলতে হবে)। [সং. অনু + √ পত্ + অ]।