অনুপ্ত

অনুপ্ত [ anupta ] বিণ. বপন করা হয়নি এমন। [সং. ন + উপ্ত]।

অনুরত

অনুরত [ anu-rata ] বিণ. অনুরাগযুক্ত, অনুরক্ত, আসক্ত; প্রীতিযুক্ত (‘অনুরত বরসমাজ’: বিদ্যা)। [সং. অনু + √ রম্ + ত; সং. অনুরক্ত > অনুরত্ত > অনুরত]। বি. অনুরতি।

অনুপেত

অনুপেত [ anupēta ] বিণ. ১. পাওয়া যায়নি এমন, অপ্রাপ্ত; ২. অনুপস্হিত। [সং. ন + উপেত]।

অনুরণিত

অনুরণিত–বিণ. প্রতিধ্বনিত, ঝংকৃত। বি. অনুরণন। 

অনুপূর্ব

অনুপূর্ব [ anu-pūrba ] বি. অনুক্রম; যথাক্রম। বিণ. আনুক্রমিক, আনুপূর্বিক, পরপর (অনুপূর্ব বর্ণনা)। [সং. অনু + পূর্ব]।

অনুরণন

অনুরণন [ anu-raņana ] বি. ১. একটি ধ্বনির অনুবর্তী ক্রমশ বিলীয়মান ধ্বনিসমূহ; ২. প্রতিধ্বনি; ৩. মৃদু প্রতিধ্বনিজাত ক্ষীণতর ধ্বনিসমূহ। [সং. অনু + √ রণ্ + অন]। বিণ. অনুরণিত।

অনুপূরক

অনুপূরক [ anu-pūraka ] বিণ. কোনোকিছু পূর্ণ বা পূর্ণাঙ্গ করে এমন, complementary (স. প.)। [সং. অনু + পূরক]।

অনুরঞ্জিত

অনুরঞ্জিত–বিণ. ১. অনুরাগযুক্ত; তোষিত; ২. বর্ণরঞ্জিত।

অনুরঞ্জন

অনুরঞ্জন [ anu-rañjana ] বি. ১. তৃপ্তি বা সন্তোষ বিধান, প্রীতিসম্পাদন; মনোরঞ্জন; ২. রঞ্জিতকরণ। [সং. অনু + রন্জ্+ অন]।  

অনুপুঙ্খ

অনুপুঙ্খ [ anu-puńkha ] (ন. শ.) বি. কোনো বিষয় বা ঘটনার ক্ষুদ্র অংশ, minute detail. বিণ. সূক্ষ্ম; তন্নতন্ন (অনুপুঙ্খ বর্ণনা)। [আ. বাং. পুঙ্খানুপুঙ্খ]।