অনুরাগ
অনুরাগ [ anu-rāga ] বি. ১. প্রীতি, স্নেহ; প্রেম, আসক্তি (স্ত্রীর প্রতি অনুরাগ, স্বদেশানুরাগ, বিদ্যানুরাগ, ধর্মানুরাগ); ২. আদর, সোহাগ; ৩. (অপ্র.) ক্রোধ, বিরক্তি; ৪. (বৈ. শা.) প্রেম যখন প্রেমের বিষয়কে অনুক্ষণ নব নব করে তোলে তখন তাকে ‘অনুরাগ’ বলে (‘সোই পীরিতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হোয়’: বিদ্যা)। [সং. অনু + √ রন্জ্ + অ]। বিণ. বি. অনুরাগী। স্ত্রী. বিণ. অনুরাগিণী।