অনুবদ্ধ

অনুবদ্ধ [ anu-baddha ] বিণ. সমৃদ্ধ, সংশ্লিষ্ট, সম্পর্কযুক্ত; পরস্পরসংশ্লিষ্ট। [সং. অনু + √ বন্ধ্ + ত]।

অনুরূপ

অনুরূপ [ anu-rūpa ] বিণ. তূল্য, সদৃশ, মতন; সমান গুণ বা আকৃতিবিশিষ্ট; যোগ্য; অনুসারী (সাধনার অনুরূপ সিদ্ধি)। [সং. অনু + রূপ]। বি. অনুরূপতা।

অনুপ্রেরিত

অনুপ্রেরিত–বিণ. উত্সাহ বা উদ্দীপনা পেয়েছে এমন (রবীন্দ্রনাথের কাব্যের দ্বারা অনুপ্রেরিত)।

অনুরুদ্ধ

অনুরুদ্ধ [ anu-ruddha ] বিণ. ১. যাকে বা যে বিষয়ে অনুরোধ বা উপরোধ করা হয়েছে এমন; ২. প্রার্থিত; ৩. নিরুদ্ধ, নিবারিত। [সং. অনু + √ রুধ্ + ত]।

অনুপ্রেরণা

অনুপ্রেরণা [ anu-prēraņā ] বি. অনুপ্রাণনা, শক্তির সঞ্চার; উত্সাহ; উদ্দীপনাসঞ্চার (পিতার কাছ থেকেই তিনি সংগীতে অনুপ্রেরণা লাভ করেন)। [সং. অনু + প্রেরণা]। বিণ. অনুপ্রেরিত।

অনুরাধা

অনুরাধা [ anu-rādhā ] বি. বিশাখা নক্ষত্রের অনুগত মঙ্গলকর সপ্তদশ নক্ষত্র। [সং. অনু + √ রাধ্ + আ]।

অনুপ্রাস

অনুপ্রাস [ anuprāsa ] বি. শব্দালংকারবিশেষ, একই ধ্বনি ও বর্ণের পুনঃ পুনঃ প্রয়োগসমন্বিত কাব্যলংকারবিশেষ (যেমন, ‘মালঞ্চের চঞ্চল অঞ্চল’: রবীন্দ্র)। [সং. অনু + প্র + √ অস্ + অ]।

অনুরাগী

অনুরাগী (-গিন্)–বি. বিণ. আসক্ত বা অনুরাগযুক্ত (ব্যক্তি); প্রেমিক। বি. অনুরাগ।

অনুপ্রাণিত

অনুপ্রাণিত [ anu-prāņita ] বিণ. অনুপ্রাণনা পেয়েছে এমন (স্বামী বিবেকানন্দের আদর্শের দ্বারা অনুপ্রাণিত)। [সং. অনু + প্র + √ অন্ + ণিচ্ + ত]।

অনুরাগিণী

অনুরাগিণী–বিণ. অনুরাগী-র স্ত্রীলিঙ্গ; প্রেমিকা।