অনুবর্তী

অনুবর্তী (-র্তিন্) বিণ. ১. অনুগামী, সহগামী; ২. অনুযায়ী; ৩. বশবর্তী (পিতার আজ্ঞার অনুবর্তী হয়ে)।

অনুলাপ

অনুলাপ [ anu-lāpa ] বি. পুনরুক্তি; বারবার একই কথা বলা; পুনঃ পুনঃ কথন। [সং. অনু + √লপ্ + অ]।

অনুবর্তন

অনুবর্তন [ anu-bartana ] বি. ১. অনুগমন, অনুসরণ; ২. স্হানান্তরে গমন; ৩. আনুগত্য; ৪. পরিচর্যা। [সং. অনু + √ বৃত্ + অন]। বিণ. অনুবর্তী, (স্ত্রী) অনুবর্তিনী। 

অনুলম্ব

অনুলম্ব [ anu-lamba ] বিণ. লম্বালম্বি, খাড়াই বরাবর। [সং. অনু + লম্ব]।

অনুর্বর

অনুর্বর [ anurbara ] বিণ. ১. যাতে (যে জমিতে) শস্যের ফলন ভালো হয় না, শস্য উত্পাদনের শক্তি নেই এমন; ২. মরুময়। [সং. ন + উর্বর]।

অনুরোধ

অনুরোধ [ anurōdha ] বি. ১. উপরোধ, মিনতিপূর্ণ যাচ্ঞা; ২. প্রার্থনা; মিনতি; ৩. হেতু, নিমিত্ত (সত্যের অনুরোধে, কর্তব্যের অনুরোধে)। [সং. অনু + √ রুধ্ + অ]। বিণ. অনুরুদ্ধ।

অনুবন্ধী

অনুবন্ধী (-ন্ধিন্) বিণ. ১. সম্বন্ধীয়, সম্পর্কিত;  ২. অন্বিত; ৩. অবিচ্ছিন্ন; ৪. (জ্যামি.) অনুবর্তী conjugate (বি. প.);  ৫. অনুবর্তী ফলস্বরূপ আগত, consequential (স. প.);  ৬. পারম্পর্যযুক্ত, সুসম্বদ্ধ, relevant.

অনুবন্ধ

অনুবন্ধ [ anubandha ] বি. ১. অবতারণা; আরম্ভ (‘মনমথ পাঠ মহল অনুবন্ধ’: বিদ্যা.) ২. সংকল্প; ৩. অভিলাষ (‘মাতাল মধুকর পীবইতে করু অনুবন্ধে’: গো. দা.) ৪. সম্বন্ধ; ৫. পারম্পর্য, correlation; ৬. প্রসঙ্গ;  ৭. উপলক্ষ্য;  ৮. (ব্যাক.) কল্পিত বর্ণ যা ‘ইত্’ হয় অর্থাত্ বাদ যায় (যেমন, ঘঞ্-প্রত্যয়ের ঘ্ ও ঞ্)। [সং. অনু + বন্ধ্ + অ]। বিণ. অনুবন্ধী।

অনুরূপতা

অনুরূপতা–বি. সাদৃশ্য; তূল্যতা। বিণ. অনুরূপ।