অ অনুবাত অনুবাত [ anu-bāta ] বিণ. বায়ূর অনুকূল অর্থাত্ যে দিক থেকে বায়ূ প্রবাহিত হচ্ছে তার বিপরীতমুখী, leeward (বি. প.)। তু. বিপ. প্রতিবাত। [সং. অনু (অনুগত=অনুকূল) + বাত]।
অ অনুলিপ্ত অনুলিপ্ত [ anu-lipta ] বিণ. অনুরঞ্জিত, প্রলেপ দেওয়া হয়েছে এমন; লেপন করা হয়েছে এমন। [সং. অনু + √ লিপ্ + ত]।
অ অনুবল অনুবল [ anu-bala ] বি. ১. সহায় (‘কেবা মোর হবে অনুবল’: ক. ক.); ২. ক্ষমতা, প্রভাব (‘ব্যাসের তপের অনুবলে’: ভা. চ.); ৩. প্রসাদ, অনুগ্রহ (‘ধর্ম অনুবলে তাহা হইল পূরণ’: কাশী.); ৪. সৈন্যের পৃষ্ঠরক্ষক সৈন্য। বিণ. শক্তি অনুযায়ী, সামর্থ্যানুযায়ী। [সং. অনু (অনুগত) + বল]।
অ অনুলিখন অনুলিখন, অনুলিপি, অনুলেখ [ anu-likhana, anu-lipi, anu-lēkha ] বি. ১. অনুরূপ লিখন, কোনো লেখার যথাযথ নকল; ২. লিপ্যন্তর, অন্য অক্ষর বা হরফে লিখন, transliteration; ৩. শ্রুতিলিখন, শুনে শুনে লেখা, dictation. [সং. অনু + লিখন, লিপি, লেখ]।