অ অনুবাসন অনুবাসন [ anu-bāsana ] বি. সুগন্ধীকরণ, ধূপন, ধূপাদির দ্বারা সূরভিতকরণ। [সং. অনু + √ বাসী + অন]। বিণ. অনুবাসিত।
অ অনুল্লঙ্ঘনীয় অনুল্লঙ্ঘনীয় [ anullańghanīỷa ] বিণ. উল্লঙ্ঘন বা অতিক্রম করা যায় না বা উচিত নয় এমন, অনতিক্রমণীয় (তাঁর নির্দেশ আমার কাছে অনুল্লঙ্ঘনীয়, হিমালয়ের অনুল্লঙ্ঘনীয় উচ্চতা)। [সং. ন + উল্লঙ্ঘনীয়]।
অ অনুবাদী অনুবাদী (-দিন্)–বিণ. ১. অনুবাদক, অনুবাদকারী, তরজমাকারী; ২. রাগরাগিণীতে বাদী সংবাদী বিবাদী ভিন্ন অন্য; ৩. অনুরূপ। বি. (সংগীতে) বাদী সংবাদী ভিন্ন অন্য সূর।
অ অনুলোম অনুলোম [ anu-lōma ] বি. ক্রম; অনুক্রম, যথাক্রম। বিণ. অনুকূল। ক্রি-বিণ. যথাক্রমে, ক্রমানুসারে; প্রকৃষ্ট প্রণালী অনুসারে। [সং. অনু + লোম]।
অ অনুলেহ অনুলেহ [ anu-lēha ] বি. (ব্রজ. বর্ত. অপ্র.) অনুরাগ; স্নেহ; প্রেম; প্রীতি। [সং. অনু + ম. বাং. নেহ (স্নেহ) > লেহ]।
অ অনুবাদ অনুবাদ [ anu-bāda ] বি. ১. ভাষান্তর, তরজমা, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর; ২. পুনঃ পুনঃ কথন (গুণানুবাদ); ৩. অনুকরণ। [সং. অনু + √ বদ্ + অ]।