অ অনুবৃত্তি অনুবৃত্তি [ anu-bŗtti ] বি. ১. অনুসরণ, অনুবর্তন; আনুগত্য (অন্ধ অনুবৃত্তি); ২. পূর্বপ্রসঙ্গের জের (পূর্বানুবৃত্তি)। [সং. অনু + √ বৃত্ + তি]।
অ অনুশাসন অনুশাসন [ anu-śāsana ] বি. ১. উপদেশ; ২. শিক্ষা; ৩. আদেশ, আজ্ঞা, নির্দেশ (ধর্মের অনুশাসন); ৪. বিধান, edict (অশোকের অনুশাসন)। [সং. অনু + শাসন]।
অ অনুবিধি অনুবিধি [ anu-bidhi ] বি. নিয়মাবলি বা আইনের অন্তর্ভুক্ত বিশেষ ব্যবস্হা, proviso (স. প.)। [সং. অনু + বিধি]।
অ অনুবিধান অনুবিধান [ anu-bidhāna ] বি. ১. সদৃশ করা, একরকম করা; ২. নির্দেশ অনুসারে কাজ। [সং. অনু + বিধান].
অ অনুশয় অনুশয় [ anu-śaỷa ] বি. পূর্বে সঞ্জাত বিদ্বেষ, পূর্ববিদ্বেষ, সঞ্চিত বিদ্বেষ; অনুতাপ, অনুশোচনা। [সং. অনু + √ শী + অ]। বিণ. অনুশয়িত।
অ অনুবিদ্ধ অনুবিদ্ধ [ anu-biddha ] বিণ. ১. যুক্ত; ২. গ্রথিত, খচিত (কণ্ঠহারে অনুবিদ্ধ রত্ন)। [সং. অনু + √ ব্যধ্ + ত]।