অ অনুব্রজ অনুব্রজ, অনুব্রজন [ anu-braja, anu-brajana ] বি. ১. অনুগমন, অনুসরণ; ২. প্রত্যুদ্গমন অর্থাত্ অতিথির বিদায়কালে তাঁর অনুগমন করা বা কিছুদূর পর্যন্ত তাঁকে অনুসরণ করা। [সং. অনু + √ ব্রজ্ + অ, অন]। ক্রি. অনুব্রজা। বি. বিন. অনুব্রজী।
অ অনুবোধ অনুবোধ [ anu-bōdha ] বি. ১. বোধ বা অনুভবের পুনরায় আবিভাব; ২. পুনরুদ্দীপন; ৩. কোনো কিছু থেকে উপজাত বোধ বা ধারণা, feeling (সু. দ.)। [সং. অনু + বোধ]।
অ অনুশীলন অনুশীলন [ anu-śīlana ] বি. অভ্যাস বা চর্চা। [সং. অনু + √ শীলি + অন]। বিণ. অনুশীলনীয়, অনুশীলিত।
অ অনুবেদন অনুবেদন [ anu-bēdana ] বি. ১. জ্ঞানদান, জ্ঞাপন; ২. সহানুভূতি, অনুগ্রহ (‘তুমি অনুবেদন করিলে পাই হরি’: শি.)। [সং. অনু + √ বিদ্ + অন]।