অনুভবনীয়

অনুভবনীয়–বিণ. বোধের বা অনুভবের যোগ্য, বোধ্য। বি. অনুভব।

অনুষঙ্গ

অনুষঙ্গ [ anu-şańga ] বি. ১. প্রণয়; স্নেহ; ২. দয়া; ৩. প্রসঙ্গ; সম্বন্ধ, association (বি. প.); ৪. আসক্তি, টান, adherence (স. প.); ৫. সাহচর্য; ৬. সহচর। [সং. অনু + √ সন্জ্ + অ]। বিণ. অনুষঙ্গী, আনুষঙ্গিক।

অনুভব

অনুভব [ anu-bhaba ] বি. উপলব্ধি; জ্ঞান; বোধ; feeling (বি. প.)। [সং. অনু + √ ভূ + অ]। বিণ. অনুভবনীয়।

অনেক

অনেক [ anēka ] বিণ. ১. একাধিক; ২. বহু, প্রচুর (অনেক চেষ্টা, অনেক তফাতে), নানা (অনেক কথা)। সর্ব. ১. বহু লোক (অনেকে বলে); ২. প্রচুর (‘অনেক দিয়েছ নাথ’: রবীন্দ্র)। [সং. ন + এক]। অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট–এক কাজের জন্য অনেক লোক জুটে গেলে মতভেদ ইত্যাদির ফলে কাজটাই পণ্ড হয়।

অনুব্রত

অনুব্রত [ anu-brata ] ক্রি-বিণ. সর্বদা, অবিরত। বিণ. সহায়; অনুকূল কাজ করে এমন। [সং. অনু + √ বৃ + অত]।

অনুশোচিত

অনুশোচিত–বিণ. অনুতপ্ত; অনুশোচনার বিষয়ীভূত। বি. অনুশোচনা, অনুশোচন।

অনুশোচন

অনুশোচন, অনুশোচনা [ anu-śōcana, anu-śōcanā ] বি. কৃতকর্মের জন্য খেদ, গত বিষয় বা ঘটনার জন্য খেদ, অনুতাপ (পরাজয়ের জন্য অনুশোচনা)। [সং. অনু + √ শুচ্ + অন, + আ]। বিণ. অনুশোচিত।