অন্নকূট

অন্নকূট–বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব।

অন্তর্গূঢ

অন্তর্গূঢ [ antargūḍh ] বিণ. ভিতরে বা মনের মধ্যে গুপ্ত (অন্তর্গূঢ রহস্য); অপ্রকাশিত (অন্তর্গূঢ বেদনা)। [সং. অন্তর্ + গূঢ]।

অন্তরীয়

অন্তরীয়, অন্তরীয়ক [ antarīỷa, antarīỷak ] বি. ধুতি পাজামা শায়া ইত্যাদি পরিচ্ছদ যা দেহের নিম্নাঙ্গে পরিধান করা হয়, অধোবাস। [সং. অন্তর্ + ঈয়]। তু. উত্তরীয়।

অন্তরীপ

অন্তরীপ [ antarīpa ] বি. যে ভূখণ্ড ক্রমশ সরু হয়ে সমুদ্রে এসে মিশেছে, cape. [সং. অন্তর্ + √ অপ্ + অ]।

অন্নকষ্ট

অন্নকষ্ট, অন্নভাব–বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ।

অন্ন

অন্ন [ anna ] বি. ১. ভাত; ২. খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]।

অন্ধ্র

অন্ধ্র [ andhra ] বি. ১. প্রাচীন ভারতের জাতিবিশেষ; ২. স্বাধীন ভারতের অন্যতম রাজ্য; তেলুগুভাষী প্রদেশ; পঞ্চদ্রাবিড়ের অন্যতম। [সং. অন্ধ্ + র]।