অ অপ্রকাশ অপ্রকাশ [ aprakāśa ] বি. গোপন; প্রকাশ বা ব্যক্ত না হওয়া। বিণ. অপ্রকাশিত; গুপ্ত; অপ্রকাশ্য। [সং. ন + প্রকাশ]।
অ অপসংস্কৃতি অপসংস্কৃতি [ apa-saṃskŗti ] বি. শিক্ষা-সভ্যতা, রুচি ইত্যাদির অবনতি বা বিকৃতি; সংস্কৃতি বা কৃষ্টি বিষয়ে আদর্শচ্যুতি। [সং. অপ (অপকৃষ্ট অর্থে) + সংস্কৃতি]।
অ অপ্রকট অপ্রকট [ aprakaţa ] বিণ. গোপন, অপ্রকাশিত; অন্তর্হিত, তিরোহিত। [সং. ন + প্রকট]। ক্রি. বি. অপ্রকট হওয়া। বিণ. অপ্রকটিত।
অ অপৌরুষের অপৌরুষের–বিণ. ১. কোনো পুরুষের বা মানুষের কৃত নয় এমন; অলৌকিক (বেদ অপৌরুষেয়); ২. পৌরুষব্যঞ্জক বা বীরত্বব্যঞ্জক নয় এমন; কাপুরুষোচিত।
অ অপশাসন অপশাসন [ apa-śāsana ] বি. ১. অত্যাচারমূলক শাসন, যে শাসনে শাসিত জনগণের উপর পীড়ন করা হয়; ২. অযোগ্য শাসকের শাসন। [সং. অপ (অপকৃষ্ট) + শাসন]।
অ অপশব্দ অপশব্দ [ apa-śabda ] বি. ১. অপভ্রংশ; বিকৃত শব্দ; ২. ব্যাকরণদুষ্ট শব্দ; ৩. অশ্লীল শব্দ। [সং. অপ (=অপকৃষ্ট) + শব্দ]।
অ অপৌরুষ অপৌরুষ [ apauruşa ] বি. ১. পুরুষকারের বা বীরত্বের অভাব; পুরুষের অযোগ্য আচরণ; ২. অগৌরব; ৩. নিন্দা। [সং. ন + পৌরুষ]।
অ অপোহ অপোহ [ apōha ] বি. (ন্যায়.) বিরুদ্ধবাদীর তর্কনিরসনের জন্য বিপরীত তর্ক; যুক্তি বা তর্কের নরসন; খণ্ডন। [সং. অপ + √ ঊহ্ + অ]।
অ অপলাপ অপলাপ [ apa-lāpa ] বি. ১. গোপন; (সত্য) অস্বীকার (সত্যের অপলাপ); ২. মিথ্যা উক্তি। [সং. অপ + √ লপ্ + অ]।