অপ্রতিবন্ধ

অপ্রতিবন্ধ, অপ্রতিবন্ধক [ aprati-bandha, aprati-bandhaka ] বি. প্রতিবন্ধ বা বাধার অভাব, বাধাহীনতা, ব্যাঘাতহীনতা। বিণ. অপ্রতিহত, অবাধ, বাধাহীন। [সং. ন + প্রতিবন্ধ]।  

অপাঠ্য

অপাঠ্য [ apāţhya ] বিণ. ১. পাঠ করা অর্থাত্ পড়া যায় না এমন, পাঠের অযোগ্য; ২. অস্পষ্ট অক্ষরে লেখা কিংবা অস্পষ্টভাবে ছাপা; ৩. অশ্লীল। [সং. ন + পাঠ্য]।

অপাচ্য

অপাচ্য [ apācya ] বিণ. হজম হয় না এমন, হজম করা যায় না এমন। [সং. ন + পাচ্য]।

অপ্রতিপন্ন

অপ্রতিপন্ন [ aprati-panna ] বিণ. প্রমাণিত বা নির্ধারিত হয়নি এমন। [সং. ন + প্রতিপন্ন]।

অপ্রতিদ্বন্দ্বী

অপ্রতিদ্বন্দ্বী [ aprati-dbandbī ] (-ন্দ্বিন্) বিণ. প্রতিদ্বন্দ্বী বা শত্রু নেই এমন; সমকক্ষহীন (অপ্রতিদ্বন্দ্বী নাট্যকার)। [সং. ন + প্রতিদ্বন্দ্বী (প্রতিদ্বন্দ্বীন্)]।

অপ্রতিকার্য

অপ্রতিকার্য, অপ্রতিকরণীয়–বিণ. প্রতিকার বা নিবারণের অযোগ্য; প্রতিবিধান করা যায় না এমন। বি. অপ্রতিকার।

অপাকৃত

অপাকৃত–বিণ. অপসারিত; দূরীকৃত, দূরে সরানো হয়েছে এমন; নিবারিত; মোচন করা হয়েছে এমন; শোধিত। বি. অপাকরণ, অপাকৃতি।