অপ্রিয়ভাষী

অপ্রিয়ভাষী–অপ্রিয়বাদী-র অনুরূপ। বিণ. স্ত্রী. অপ্রিয়ভাষিণী।

অবনি

অবনি, অবনী [ abani, abanī ] বি. পৃথিবী; ভূমি। [সং. অব্ + অনি, অব্ + অনি + ঈ]।

অপ্রিয়বাদী

অপ্রিয়বাদী (-দিন), অপ্রিয়ভাষী (-ষিন্)–বিণ. অপ্রিয় কথা বলে এমন; কটুভাষী। বিণ. স্ত্রী. অপ্রিয়বাদিনী।

অপ্রিয়কারী

অপ্রিয়কারী (-রিন্)–বিণ. অপ্রিয় বা অপ্রীতিকর কাজ করে এমন।

অপ্রিয়

অপ্রিয় [ apriỷa ] বিণ. অপ্রীতিকর, পছন্দ নয় এমন, বিরাগভাজন। [সং. ন + প্রিয়]।