অবন্তি

অবন্তি, অবন্তী [ abanti, abantī ] বি. ১. মালব প্রদেশ; ২. মালবের রাজধানী; উজ্জয়িনী; রাজা বিক্রমাদিত্যের রাজধানী। [সং. অব্ + অন্তি + ঈ]।

অপ্রীতি

অপ্রীতি [ aprīti ] বি. প্রীতির অভাব; মনোমালিন্য; অসদ্ভাব; বিরাগ। [সং. ন + প্রীতি]।

অবনী

অবনী–অবনি-র বানানভেদ।