অববোধন

অববোধন–বি. ১. জ্ঞাপন, জানানো; ২. জাগানো। বি. অববোধ। বিণ. অববোধিত।

অফিস

অফিস [ aphisa ] বি. কোনো প্রতিষ্ঠানের দফতর বা কার্যালয়। [ইং. office]।

অববুদ্ধ

অববুদ্ধ [ aba-buddha ] বিণ. ১. প্রবুদ্ধ; প্রজ্ঞাবান; জ্ঞানবান; ২. জাগরিত, সজাগ। [সং. অব + √ বুধ্ + ত]।

অফলা

অফলা [ aphalā ] বিণ. ফল ধরে না এমন; বন্ধ্যা (অফলা গাছ)। [সং. অফল + আ]।

অববাহিকা

অববাহিকা [ aba-bāhikā ] বি. নদীর দুই তীরের ঢালু ভূমি, যেখান থেকে জল নদীতে এসে পড়ে, river basin. [সং. অব + √ বহ্ + ণিচ্ + অক + (স্ত্রী.) আ]।

অবপাত

অবপাত [ aba-pāta ] বি. ১. অধোগতি; নীচে পড়ে যাওয়া; ২. হাতি বা অন্য বন্য জন্তু ধরার চোরা গর্ত। [সং. অব + √ পত্ + অ]।

অফলন

অফলন [ aphalana ] বি. ফলন বা উত্পাদনের অভাব; অনাবাদ, চাষের অভাব। [সং. ন + বাং. ফলন]।

অবন্ধ্যা

অবন্ধ্যা [ abandhyā ] বিণ. বন্ধ্যা বা বিফল নয় এমন; ফলবান; সফল। [সং. ন + বন্ধ্যা]।

অবন্ধুর

অবন্ধুর [ abandhura ] বিণ. বন্ধুর বা অসমতল নয় এমন; সমতল। [সং. ন + বন্ধুর]।