অবমর্দিত

অবমর্দিত–বিণ. পদদলিত, প্রহৃত; বিধ্বস্ত। বি. অবর্মদ, অবমর্দন।

অবক্তা

অবক্তা–বি. বিণ. যে বলতে বা বক্তৃতা করতে পারে না।

অবক্ষয়

অবক্ষয় [ aba-kşaỷa ] বি. ধীরে ধীরে অথচ নিয়মিতভাবে ক্ষয়প্রাপ্তি; নিম্নগতি (জাতীয় আদর্শের অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়)। [সং. অব + ক্ষয়]।

অবর্মদ

অবর্মদ, অবমর্দন [ aba-rmada, aba-mardana ] বি. ১. পদদলিত করা; ২. পীড়ন; ৩. ধ্বংস করা। [সং. অব + √ মৃদ্ + অ, অন]। বিণ. অবমর্দিত।

অবক্তব্য

অবক্তব্য [ abaktabya ] বিণ. বলার অযোগ্য, বলা যায় না বা উচিত নয় এমন, অকথ্য। [সং. ন + বক্তব্য]।

অবমন্তা

অবমন্তা [ aba-mantā ] (-ন্তৃ) বিণ. অবমানকারী, অবজ্ঞাকারী। [সং. অব + √ মন্ + তৃ]।

অবমতি

অবমতি–বি. অবজ্ঞা, উপেক্ষা; অনাদর। বিণ. অবমত।

অবকীর্ণ

অবকীর্ণ [ aba-kīrņa ] বিণ. ১. চারদিকে বা এখানে-সেখানে ছড়িয়ে রয়েছে এমন; ২. বিনষ্ট, বিধ্বস্ত। [সং. অব + √ কৃ + ত]।

অবমত

অবমত [ aba-mata ] বিণ. অবজ্ঞা করা হয়েছে এমন; উপেক্ষিত; অনাদৃত। [সং. অব + √ মন্ + ত]। বি. অবমতি।