অবগাঢ

অবগাঢ [ aba-gāḍh ] বিণ. ১. নিমগ্ন, (জলে) ডুবে আছে এমন; ২. অন্তঃপ্রবিষ্ট; ৩. স্নান করেছে এমন, অবগাহন করেছে এমন। [সং. অব + √ গাহ্ + ত]।

অবগতি

অবগতি–বি. অবধান; জ্ঞান; সংবাদপ্রাপ্তি (আপনার অবগতির জন্য এই খবরটি জানালাম)।

অবমর্ষ

অবমর্ষ [ aba-marşa ] বি. ১. ক্ষমার অভাব, অক্ষমা; ২. অসহন; ৩. বিলোপ; ৪. বিস্মৃতি। [সং. অব + √ মৃষ্ + অ]।

অবগত

অবগত [ aba-gata ] বিণ. জেনেছে বা জানা হয়েছে এমন, জ্ঞাত, বিদিত। [সং. অব + √ গম্ + ত]।

অবমর্শ

অবমর্শ, অবমর্শন [ aba-marśa, aba-marśana ] বি. ১. প্রণিধান, চিন্তা; ২. স্পর্শ; ৩. পরামর্শ। [সং. অব + √ মৃশ্ + অ, অন]।

অবক্ষিপ্ত

অবক্ষিপ্ত–বিণ. বিক্ষিপ্ত; নিচের দিকে নিক্ষিপ্ত; তিরস্কৃত।

অবক্ষেপ

অবক্ষেপ, অবক্ষেপণ [ aba-kşēpa, aba-kşēpaņa ] বি. ১. বিক্ষেপ, ছোড়া, ইতস্তত ছোড়া; ২. নীচের দিকে ছোড়া; ৩. তিরস্কার; নিন্দা; শ্লেষ। [সং. অব + √ ক্ষিপ্ + অ, অন]।