অ অবয়ব অবয়ব [ abaỷaba ] বি. ১. শরীরের অঙ্গ, হাত-পা ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গ; ২. চেহারা, আকৃতি; ৩. অংশ; উপকরণ। [সং. অব + √ যু + অ]। বিণ. অবয়বী।
অ অবমোচন অবমোচন [ aba-mōcana ] বি. ১. মুক্তিদান, বন্ধন থেকে মুক্তি দেওয়া; ২. পরিতাপ। [সং. অব + মোচন]।
অ অবমূল্যায়ন অবমূল্যায়ন [ aba-mūlyāỷana ] বি. ১. নির্দিষ্ট দামের চেয়ে কম দামে বিক্রয়, মূল্যহ্রাস; ২. ছাড়, discount. [সং. অব + মূল্যায়ন]।
অ অবগাহ্ অবগাহ্, অবগাহন [ aba-gāh, aba-gāhana ] বি. ১. শরীর জলে ডুবিয়ে স্নান, জলে নেমে স্নান; ২. (আল.) গভীরে প্রবেশ। [সং. অব + √ গাহ্ + অ, অন]।
অ অবমান অবমান, অবমাননা [ aba-māna, aba-mānanā ] বি. অপমান, অসম্মান; অনাদর, উপেক্ষা। [সং. অব + √ মন্ + অ, অন + আ]। বিণ.অবমানিত।