অ অবর অবর [ abara ] বিণ. ১. নিকৃষ্ট; অধম; ২. কনিষ্ঠ; ৩. সহকারী; ৪. অধীন; অধস্তন, subordinate (স. প.)। [সং. ন + বর (=শ্রেষ্ঠ)]। বি. অবরজ।
অ অবচয় অবচয় [ aba-caỷa ] বি. ১. অপচয়, বাজে খরচ; ২. সম্পত্তি, জমি বা দ্রব্যাদির দাম কমা, মূল্যহ্রাস, depreciation (বি. প.); ৩. ফুল চয়ন করা, পুষ্পচয়ন। [সং. অব + √ চি + অ]।
অ অবচিত অবচিত [ aba-cita ] বিণ. ১. অপব্যয়িত, অপচয় করা হয়েছে এমন; ২. সংগ্রহ করা হয়েছে এমন; ৩. দাম কমেছে এমন, depreciated (বি. প.)।
অ অবগ্রহ অবগ্রহ [ aba-graha ] বি. ১. অনাবৃষ্টি, বৃষ্টির অভাব; ২. নিন্দা, তিরস্কার; ৩. প্রতিবন্ধক, বাধা; ৪. অভিসম্পাত, শাপ। [সং. অব + √ গ্রহ্ + অ]।