অ অবরোধ অবরোধ [ aba-rōdha ] বি. ১. বাধা, প্রতিবন্ধক; পরিবেষ্টন blockade; ২. কারাগার, জেলখানা; ৩. অন্তঃপুর; ৪. বন্দিত্ব, আটক, detention. [সং. অব + রোধ]। বিণ. অবরোধক।
অ অবচ্ছেদ অবচ্ছেদ [ abacchēda ] বি. ১. ছেদন, ছিন্ন করা; ২. বিচ্ছেদ; বিরাম; ৩. পরিচ্ছেদ; খণ্ড; একাংশ; বিভাগ; ৪. সীমা। [সং. অব + √ ছিদ্ + অ]। ক্রি-বিণ. অবচ্ছেদে।
অ অবচ্ছিন্ন অবচ্ছিন্ন [ abacchinna ] বিণ. ১. বিশিষ্ট, যুক্ত (মেঘাবচ্ছিন্ন, দুঃখাবচ্ছিন্ন); ২. বিভক্ত, বিচ্ছিন্ন (নিরবচ্ছিন্ন); খণ্ডিত; ৩. সীমাবদ্ধ, limited (দেহাবচ্ছিন্ন প্রাণ)। [সং. অব + ছিন্ন]।
অ অবরেণ্য অবরেণ্য [ abarēņya ] বিণ. সমাদরের অযোগ্য; বরণীয় বা শ্রেষ্ঠ নয় এমন (‘অবরেণ্যে বরি’: মধু.)। [সং. ন + বরেণ্য]।
অ অবরুদ্ধ অবরুদ্ধ [ aba-ruddha ] বিণ. ১. আবদ্ধ; আটক, ব্যাহত, নিরূদ্ধ (অবরুদ্ধ বাসনা, দৃষ্টি অবরূদ্ধ); ২. পরিবেষ্টিত (অবরুদ্ধ শহর); ৩. রুদ্ধ (অবরুদ্ধ স্বর)। [সং. অব + রুদ্ধ]।
অ অবচেতনা অবচেতনা [ aba-cētanā ] বি. চেতনা বা স্পষ্ট জ্ঞানের অন্তরালে অবস্হিত অস্পষ্ট চেতনা। [সং. অব + চেতনা]।