অবরোহী

অবরোহী (-হিন্) বিণ. ১. অবরোহণকারী, নীচে নামছে এমন; ২. (দর্শ. ও ন্যায়.) কারণ থেকে কার্য অনুমানের প্রণালীগত, deductive. বিপ. আরোহী।

অবজ্ঞা

অবজ্ঞা [ abajñā ] বি. ১. উপেক্ষা, তুচ্ছজ্ঞান, তুচ্ছতাচ্ছিল্য; ২. ঘৃণা। [সং. অব + √ জ্ঞা + অ]।

অবরোপণ

অবরোপণ [ aba-rōpaņa ] বি. ১. নীচে নামানো, অবতারণ; ২. উত্পাটন, এক স্হান থেকে উত্পাটন করে অন্য স্হানে রোপণ, transplantation. [সং. অব + রোপণ]।

অবজ্ঞাত

অবজ্ঞাত–বিণ. উপেক্ষিত, তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে এমন; অপমানিত।

অবরোহ

অবরোহ [ aba-rōha ] বি. ১. নীচে নামা, অবতরণ; ২. (দর্শ. ও ন্যায়) কারণ থেকে কার্য অনুমান, deduction. [সং. অব + √ রুহ্ + অ]।

অবজারভেটরি

অবজারভেটরি [ abajāra-bhēţari ] বি. মানমন্দির, গ্রহনক্ষত্রাদি পর্যবেক্ষণের গবেষণাগার। [ইং. observatory]।

অবরোধপ্রথা

অবরোধপ্রথা–বি. পর্দা প্রথা, নারীদের পর্দানাশিন থাকার নিয়ম, নারীদের অন্তঃপুরে থাকার বা রাখার প্রথা।

অবরোধক

অবরোধক–বিণ. অবরোধকারী, বাধা সৃষ্টি করে এমন। বি. অবরোধ।