অবাস্তবতা

অবাস্তবতা–বি. অমূলক বা অবাস্তব ভাব, কল্পনা ইত্যাদি; অমূলকতা। বিণ. অবাস্তব।

অবর্ণ

অবর্ণ [ abarņa ] বি. নিচু জাতি। বিণ. বর্ণহীন, বর্ণ নেই এমন। [সং. ন + বর্ণ]।

অবাস্তব

অবাস্তব [ abāstaba ] বিণ. বাস্তব নয় এমন; সত্য নয় এমন, অমূলক (অবাস্তব আশা, অবাস্তব কল্পনা); অলীক; অস্তিত্বহীন। [সং. ন + বাস্তব]। বি. অবাস্তবতা।

অবাসযোগ্য

অবাসযোগ্য [ abāsa-yōgya ] বিণ. থাকবার উপযুক্ত নয় এমন, বাস করবার মতো নয় এমন, uninhabitablw. [সং. ন + বাসযোগ্য]।

অবর্জনীয়

অবর্জনীয়, অবর্জ্য [ abarjanīỷa, abarjya ] বিণ. বর্জন বা পরিত্যাগ করা যায় না বা করা উচিত নয় এমন, অপরিত্যাজ্য, অপরিহার্য (অবর্জনীয় প্রথা)। [সং. ন + বর্জনীয়, বর্জ্য]।

অবারিত

অবারিত [ abārita ] বিণ. বারণ করা যায়নি বা বারণ করা হয়নি এমন; আটকানো হয়নি বা যায়নি এমন, মুক্ত, অবাধ (অবারিত দ্বার, অবারিত জলস্রোত)। [সং. ন + বারিত]।

অবাম

অবাম [ abāma ] বিণ. ১. বাম দিকে অবস্হিত নয় এমন; ২. বামপন্হী নয় এমন, non-left. [বাং. অ + সং. বাম]। অবামপন্হী–বিণ. বামপন্হী নয় এমন, non-leftist.