অ অবলম্ব অবলম্ব [ aba-lamba ] বি. অবলম্বন, আশ্রয়। বিণ. লম্বমান, ঝুলছে এমন, ঝুলন্ত। [সং. অব + √ লম্ব্ + অ]।
অ অবল অবল [ abala ] বিণ. বলহীন, দুর্বল (‘অনাথের নাথ হও হে, অবলের বল’: রবীন্দ্র)। বি. বরুণ গাছ। [সং. ন + বল]।
অ অবিকার অবিকার [ abikāra ] বিণ. ১. বিকারহীন, পরিবর্তনহীন; ২. হিংসা রাগ ইত্যাদি নেই এমন। বি. বিকারহীনতা। [সং. ন + বিকার]। বিণ. অবিকারী।
অ অবর্তমানে অবর্তমানে–ক্রি. বিণ. অনুপস্হিতিতে; মৃত্যুর পর (পিতার অবর্তমানে পুত্রই অধিকারী)। বিণ. অবর্তমান।
অ অবিকল অবিকল [ abikala ] বিণ. ১. বিকল বা অঙ্গহীন নয় এমন; ২. অবিকৃত, পূর্ণাঙ্গ; ৩. যথাযথ। ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু (অবিকল বর্ণনা করা)। [বাং. অ + বিকল]।
অ অবর্তমান অবর্তমান [ abarta-māna ] বিণ. ১. অতীত বা ভবিষ্যত্, বর্তমান নয় এমন; ২. অনুপস্হিত; ৩. মৃত; গত। [সং. ন + বর্তমান]। ক্রি. বিণ. অবর্তমানে।
অ অবর্ণনীয় অবর্ণনীয় [ abarņanīỷa ] বিণ. বর্ণনা করার বা বিবৃত করার অযোগ্য; বর্ণনা করা অসাধ্য এমন। [সং. ন + বর্ণনীয়]।