অ অবিকৃত অবিকৃত [ abikŗta ] বিণ. বিকৃত নয় এমন; আগে যেমন ছিল সেই অবস্হায় আছে এমন; অমিশ্র, বিশুদ্ধ; পচেনি এমন; যথাযথ। [সং. ন + বিকৃত]। বি. অবিকৃতি।
অ অবলম্বন অবলম্বন [ aba-lambana ] বি. ১. আশ্রয়, নির্ভর, ভরসা (চাকরিই তার একমাত্র অবলম্বন); ২. গ্রহণ, ধারণ (সন্ন্যাস অবলম্বন, পক্ষ অবলম্বন)। [সং. অব + লম্ব্ + অন]। বিণ. অবলম্বিত।