অ অবিচার অবিচার [ abicāra ] বি. ১. বিচারের অভাব, বিবেচনার অভাব; ২. অন্যায় বিচার; ৩. অবিবেচনার কাজ। [সং. ন + বিচার]।
অ অবলীলা অবলীলা [ aba-līlā ] বি. অনায়াস, ক্লেশ বা কষ্টের অভাব, অক্লেশ; হেলা; হেলাফেলা। [সং. অব + লীলা]। ক্রি-বিণ. অবলীলাক্রমে।
অ অবলীঢ অবলীঢ [ aba-līḍh ] বিণ. লেহন করা বা চাটা হয়েছে এমন; স্বাদ গ্রহণ করা হয়েছে এমন, আস্বাদিত। [সং. অব + √ লিহ্ + ত]।
অ অবলিপ্ত অবলিপ্ত [ aba-lipta ] বিণ. ১. লেপন করা হয়েছে বা লেপা হয়েছে এমন; প্রলেপ দেওয়া হয়েছে এমন; ২. (বিরল) গর্বিত। [সং. অব + √ লিপ্ + ত]।
অ অবলা অবলা১ [ abalā ] অবোলা-র রূপভেদ। অবলা২–বিণ. (স্ত্রী.) বলহীনা। বি. (স্ত্রী.) নারী। [সং. ন + বল + আ]।