অবলোপ

অবলোপ–বি. ১. লুপ্ত হওয়া, লোপ; ২. আড়ালে চলে যাওয়া, অন্তর্ধান।

অবলুপ্ত

অবলুপ্ত [ aba-lupta ] বিণ. ১. লুপ্ত হয়েছে বা লোপ পেয়েছে এমন; ২. অদৃশ্য, অন্তর্হিত (মেঘের আড়ালে অবলুপ্ত সূর্যরশ্মি)। [সং. অব + লুপ্ত]।

অবিচ্ছেদ

অবিচ্ছেদ [ abicchēda ] বি. ১. বিচ্ছেদের অভাব; ২. অভেদ (অতীত ও বর্তমানের অবিচ্ছেদ)। বিণ. ১. অবিভক্ত, অখণ্ড; ২. অবিরাম, বিরতিহীন; ৩. ক্রমাগত, ধারাবাহিক। [সং. ন + বিচ্ছেদ]।

অবিচ্ছিন্ন

অবিচ্ছিন্ন [ abicchinna ] বিণ. ১. বিচ্ছেদ বা বিরাম নেই এমন; ২. খণ্ডিত নয় এণন; ৩. ক্রমাগত, একটানা, বিরতি বা ফাঁক নেই এমন। [সং. ন + বিচ্ছিন্ন]। বি. অবিচ্ছিন্নতা।

অবলুণ্ঠিত

অবলুণ্ঠিত–বিণ. মাটিতে লুটিয়ে পড়েছে বা গড়াগড়ি দিচ্ছে এমন, ভূপতিত (ধূল্যবলুণ্ঠিত)। স্ত্রী. অবলুণ্ঠিতা।

অবলুণ্ঠন

অবলুণ্ঠন [ aba-luņţhana ] বি. মাটিতে লুটিয়ে পড়া বা গড়াগড়ি দেওয়া; ভূলুণ্ঠন। [সং. অব + লুণ্ঠন]। বিণ. অবলুণ্ঠিত।

অবলীলাক্রমে

অবলীলাক্রমে–ক্রি-বিণ. অনায়াসে, অক্লেশে, বিনা কষ্টে; হেলায়।