অবলোকিত

অবলোকিত–বিণ. দেখা হয়েছে এমন, দৃষ্ট। বি. অবলোকন।

অবিজ্ঞাত

অবিজ্ঞাত [ abijñāta ] বিণ. জানা যায়নি এমন; জানে না এমন। [সং. ন + বি + জ্ঞাত]।

অবলোকন

অবলোকন [ aba-lōkana ] বি. দৃষ্টিপাত, দর্শন, দেখা, তাকানো (প্রাণভরে সেই দৃশ্য অবলোকন করলেন)। [সং. অব + √ লোক্ + অন]। বিণ. অবলোকিত।

অবিজ্ঞ

অবিজ্ঞ [ abijña ] বিণ. বিজ্ঞ নয় এমন; জ্ঞান বা অভিজ্ঞতা নেই এমন, অনভিজ্ঞ। [সং. ন + বিজ্ঞ]। বি. অবিজ্ঞতা

অবলেহ

অবলেহ [ aba-lēha ] বি. ১. জিভ দিয়ে চাটা, জিভের সাহায্যে আস্বাদন; চাটা; ২. চেটে খেতে হয় এমন খাদ্য বা ওষুধ। [সং. অব + √ লিহ্ + অ]। অবলেহন–বি. চেটে খাওয়া, জিভের সাহায্যে অস্বাদন।

অবিচ্ছেদ্য

অবিচ্ছেদ্য–বিণ. বিভক্ত বা বিচ্ছিন্ন করা যায় না এমন (অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য সম্পর্ক)।

অবলেপন

অবলেপন–বি. প্রলেপন, প্রলেপ দেওয়া, লেপন, মাখানো।

অবিচ্ছেদে

অবিচ্ছেদে–ক্রি-বিণ. না থেমে একটানাভাবে, ধারাবাহিকভাবে (অবিচ্ছেদে বৃষ্টি পড়ছে)।

অবলেপ

অবলেপ [ aba-lēpa ] বি. ১. প্রলেপ, লেপন; ২. গর্ব, অহংকার। [সং. অব + √ লিপ্ + অ]।