অ অবিদিত অবিদিত [ abidita ] বিণ. অজানা, জানা নেই এমন; অজ্ঞাত (সে খবর কারও অবিদিত নয়)। [সং. ন + বিদিত]।
অ অবিতর্কিত অবিতর্কিত [ abitarkita ] বিণ. ১. তর্কের ব্যাপার নয় এমন, সন্দেহাতীত; ২. চিন্তা করা হয়নি এমন, অচিন্তিতপূর্ব। [সং. ন + বিতর্কিত]।
অ অবশ অবশ [ abaśa ] বিণ. ১. বশে নেই এমন, অবাধ্য; অনায়ত্ত; ২. বিকল, অসাড় (অবশ দেহ)। [সং. ন + বশ]। বি. অবশতা।
অ অবলোহিত রশ্মি অবলোহিত রশ্মি [ aba-lōhita raśmi ] বি. দৃশ্যমান বর্ণালির লাল রশ্মির চেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্যের কিন্তু বেতার তরঙ্গের চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি, infrared rays.