অবিধি

অবিধি [ abidhi ] বি. অনিয়ম, অন্যায় বিধান; এমন নিয়ম বা বিধান যা ন্যায়সংগত নয়। [সং. ন + বিধি]।

অবিধান

অবিধান [ abidhāna ] বি. ১. অন্যায় বিধান, অন্যায় নিয়ম, অশাস্ত্রীয় বিধান; ২. অব্যবস্হা। [সং. ন + বিধান]।

অবিদ্যমানতা

অবিদ্যমানতা–বি. অস্তিত্বের অভাব, অনুপস্হিতি। বিণ. অবিদ্যমান।

অবশেন্দ্রিয়

অবশেন্দ্রিয় [ abaśēndriỷa ] বিণ. ইন্দ্রিয় বশে নেই এমন, ইন্দ্রিয়কে জয় করতে পারেনি এমন। [সং. অবশ + ইন্দ্রিয়]।

অবশীভূত

অবশীভূত [ abaśī-bhūta ] বিণ. বশ করা বা বশীভূত করা হয়নি এমন, বশ মানানো যায়নি এমন। [সং. ন + বশীভূত]।

অবিদ্যা

অবিদ্যা [ abidyā ] বি. ১. বিদ্যা বা জ্ঞানের অভাব; (দর্শ.) সর্বপ্রকার ভ্রমের মূল কারণ; ২. মিথ্যাজ্ঞান; মায়া; ৩. যুদ্ধাস্ত্রবিশেষ; ৪. বারাঙ্গনা; রক্ষিতা। [সং. ন + বিদ্যা]।

অবিদ্যমান

অবিদ্যমান [ abidya-māna ] বিণ. অস্তিত্ব নেই এমন, নেই এমন, অনুপস্হিত। [সং. ন + বিদ্যমান]। বি. অবিদ্যমানতা।

অবশী

অবশী [ abaśī ] (-শিন্) বিণ. নিজেকে বশে রাখতে বা বাধ্য করতে পারে না এমন; ইন্দ্রিয়পরায়ণ। [সং. ন + √ বশ্ + ইন্]।

অবিদ্বান

অবিদ্বান [ abidbāna ] বিণ. পণ্ডিত নয় এমন, বিদ্যাহীন; মূর্খ (অবিদ্বান ব্যক্তির বিদ্যার ভান)। [সং. ন + বিদ্বান্]।