অবসরজীবন

অবসরজীবন–বি. কর্ম বা চাকরি থেকে বিদায়ের পরবর্তী জীবন, life after retirement, retired life.

অবসর

অবসর [ aba-sara ] বি. ১. অবকাশ; ছুটি; ২. সুযোগ, ফুরসত, ফাঁক (সেই অবসরে, ইত্যবসরে); ৩. কর্ম বা চাকরি থেকে বিদায়, retirement. [সং. অব + √ সৃ + অ]। অবসরজীবন–বি. কর্ম বা চাকরি থেকে বিদায়ের পরবর্তী জীবন, life after retirement, retired life. অবসরভাতা–বি. কর্ম বা চাকরি থেকে অবসর নেওয়ার পর যে ভাতা বা অর্থ-বরাদ্দ পাওয়া যায়।

অবিফল

অবিফল [ abiphala ] বিণ. বিফল বা ব্যর্থ নয় এমন, সফল। [সং. ন + বিফল]।

অবিপ্লুত

অবিপ্লুত [ abipluta ] বিণ. ১. ধ্বংস বা নষ্ট হয়নি এমন; বিপর্যস্ত হয়নি এমন; অক্ষত; ২. প্লাবনে নিমজ্জিত হয়নি এমন; ডুবে যায়নি এমন। [সং. ন + বি + √ প্লু + ত]।

অবসন্নতা

অবসন্নতা–বি. ১. ক্লান্তি, অবসাদ; ২. অন্ত, সমাপ্তি; ৩. বিষণ্ণতা। বিণ. অবসন্ন।

অবসন্ন

অবসন্ন [ aba-sanna ] বিণ. ১. অবসাদগ্রস্ত, ক্লান্ত, শ্রান্ত (দেহ অবসন্ন); বিষণ্ণ; ২. অন্তিম; অবসানপ্রাপ্ত (‘অবসন্ন দিবালোকে কোথা হতে ধীরে’: রবীন্দ্র; রাত্রি অবসন্ন)। [সং. অব + √ সদ্ + ত]। বি. অবসন্নতা।

অবশ্রয়ণ

অবশ্রয়ণ [ aba-śraỷaņa ] বি. উনুন থেকে (পাত্র) নামানো। [সং. অব + √ শ্রি + অন]। বিপ. অধিশ্রয়ণ।

অবশ্য

অবশ্য১ [ abaśya1 ] বিণ. বশ করা যায় না এমন, অবাধ্য। [সং. ন + বশ্য]। বি. অবশ্যতা।   অবশ্য২ [ abaśya2 ] অব্য. ক্রি-বিণ. বিণ-বিণ. ১. নিশ্চয়, নিশ্চিতভাবে (অবশ্যপালনীয়, অবশ্য করতে হবে); নিংসংশয়ে, বলা বাহুল্য; ২. তবে, পক্ষান্তরে (মাংস খাওয়া ভালো, অবশ্য পরিমিত মাত্রায়)। [সং. অবশ্যম্]। অবশ্য অবশ্য–ক্রি-বিণ. নিশ্চয়ই, বলা বাহুল্য।