অ অবসৃত অবসৃত [ aba-sŗta ] বিণ. ১. অবসর নিয়েছে এমন, কোনো কাজ থেকে ছুটি বা বিদায় নিয়েছে এমন, অবসরপ্রাপ্ত; ২. দূর হয়েছে বা দূরে গেছে এমন; অপসৃত। [সং. অব + √ সৃ + ত]।
অ অবসান অবসান [ aba-sāna ] বি. ১. শেষ, সমাপ্তি (দিবা অবসান, রাত্রি অবসান); ২. সমাধান, অন্ত (তর্কের অবসান); ৩. মৃত্যু (জীবনাবসান)। [সং. অব + √ সো + অন]। বিণ. অবসিত।
অ অবিবেক অবিবেক [ abibēka ] বি. ১. বিবেকের বা ন্যায়-অন্যায় বিবেচনার অভাব; ২. অজ্ঞান। বিণ. বিবেকহীন; মূঢ, অজ্ঞ। [সং. ন + বিবেক]। বিণ. অবিবেকী। বি. অবিবেকিতা।
অ অবসাদ অবসাদ [ aba-sāda ] বি. ১. অতিশয় শ্রান্তি; ২. ক্লান্তিজনিত স্ফূর্তিহীনতা; উত্সাহের অভাব, নিস্তেজ নিরুদ্যম অবস্হা; ৩. বিষণ্ণতা। [সং. অব + √ সদ্ + অ]।
অ অবিবাহিত অবিবাহিত [ abibāhita ] বিণ. বিবাহ বা বিয়ে করেনি এমন, অনূঢ। [সং. ন + বিবাহিত]। স্ত্রী. অবিবাহিতা।