অবিবেচনাপ্রসূত
অবিবেচনাপ্রসূত–বিণ. বিচার বা বিবেচনা না করে করা হয়েছে এমন; হঠকারী (অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত)।
অবস্হা
অবস্হা [ abashā ] বি. ১. দশা (শৈশবাবস্হা); ২. ভাব (মানসিক অবস্হা); ৩. সাংসারিক বা অন্য হাল (তার অবস্হা ভালো, এ অবস্হায় কী করা উচিত, রোগীর অবস্হা একটু ভালো); ৪. সংগতি (অবস্হাপন্ন লোক)। [সং. অব + √ স্হা + অ]। অবস্হা বুঝে চলা–ক্রি. বি. সুযোগ বুঝে চলা বা যখন যেমন করা উচিত তেমনই করা। অবস্হাগতিকে–ক্রি-বিণ. পারিপার্শ্বিক অবস্হার চাপে। অবস্হান্তর–বি. অবস্হা বা দশার পরিবর্তন। অবস্হাসংকট–বি. বিপজ্জনক পরিস্হিতি।