অ অবস্হাপন্ন অবস্হাপন্ন [ abashāpanna ] বিণ. সংগতিসম্পন্ন, আর্থিক অবস্হা ভালো এমন। [সং. অবস্হা + আপন্ন]।
অ অবিমৃশ্য অবিমৃশ্য [ abimŗśya ] বিণ. অবিবেচক, হঠকারী, চিন্তাভাবনা করে কাজ করে না এমন। [সং. ন + বি + √মৃশ্ + য]। অবিমৃশ্যকারী (-রিন্)–বিণ. হঠকারী, অবিবেচক। অবিমৃশ্যকারিতা–বি. হঠকারিতা, চিন্তাভাবনা করে কাজ না করা।
অ অবস্হান অবস্হান [ aba-shāna ] বি. ১. স্হিতি, বাস; ২. বাসস্হান, location. [সং. অব + √ স্হা + অন]। অবস্হান ধর্মঘট–বি. কর্মস্হলে কর্মবিরতি পালন, stay-in-strike. বিণ. অবস্হিত। বি. অবস্হিতি।
অ অবিমিশ্র অবিমিশ্র [ abimiśra ] বিণ. ১. মেশানো নয় এমন, অমিশ্র; ২. খাঁটি, ভেজালমুক্ত; বিশুদ্ধ। [সং. ন + বি + মিশ্র]।