অ অবিরাম অবিরাম [ abirāma ] বিণ. বিরাম নেই এমন, বিরতি বা ফাঁক নেই এমন; থামে না এমন। ক্রি-বিণ. সর্বদা, সতত, ক্রমাগত (অবিরাম বয়ে চলেছে)। [সং. ন + বিরাম]।
অ অবিরল অবিরল [ abirala ] বিণ. বিরামহীন, ফাঁকহীন (অবিরল ধারায় বৃষ্টি); নিরন্তর, অজস্র। ক্রি-বিণ. অবিশ্রান্তভাবে (‘ তোর চক্ষে অবিরল বহে বারিধারা’: দে. সে)। [সং. ন + বিরল]।
অ অবিরত অবিরত [ abirata ] বিণ. বিরামহীন, অবিশ্রান্ত, একটানা, ক্রমাগত। ক্রি-বিণ. অনবরত, সতত, একটানাভাবে (‘অবিরত বহে ধারা’)। [সং. ন + বিরত]।
অ অবিযুক্ত অবিযুক্ত [ abiyukta ] বিণ. বিভক্ত বা বিযুক্ত নয় এমন; অবিচ্ছিন্ন, যুক্ত, মিলিত। [সং. ন + বিযুক্ত]।
অ অবস্হায়ী অবস্হায়ী [ aba-shāỷī ] (-য়িন্) বিণ. ১. অবস্হানকারী; অবস্হান করে অর্থাত্ থাকে এমন; ২. স্হিতিশীল। [সং. অব + √ স্হা + ইন্]।
অ অবস্হাপিত অবস্হাপিত [ aba-shāpita ] বিণ. স্হাপিত, রাখা হয়েছে বা প্রতিষ্ঠা করা হয়েছে এমন। [সং. অব + স্হাপিত]।