অ অবহৃত অবহৃত [ aba-hŗta ] বিণ. ১. অপহৃত, চুরি গেছে এমন; ২. সরিয়ে নেওয়া হয়েছে এমন, অপসারিত; ৩. উদ্ধৃত; quoted. [সং. অব + √ হৃ + ত]।
অ অবিরোধ অবিরোধ [ abirōdha ] বি. বিরোধের অভাব, বিরোধহীন বা বিরোধিতাহীন অবস্হা; অবিবাদ; একমত্য; সমন্বয়। [সং. ন + বিরোধ]। অবিরোধী (-ধিন্)–বিণ. বিরোধী নয় এমন, বিরোধ করে না এমন। অবিরোধে–ক্রি-বিণ. নির্বিবাদে, অবাধে।
অ অবহিত অবহিত [ aba-hita ] বিণ. ১. মনোযোগী, অভিনিবেশ আছে এমন, নিবিষ্ট; ২. সতর্ক, সচেতন; ৩. জ্ঞাত, বিদিত, অবগত (এ বিষয়ে আমি অবহিত আছি)। [সং. অব + √ ধা + ত]।
অ অবহার অবহার১ [ aba-hāra1 ] বি. ১. যুদ্ধবিরতি, armistice; ২. অন্যত্র অপসারণ; ৩. সৈন্যদের যুদ্ধক্ষেত্র থেকে শিবিরে আনা; ৪. ধর্মান্তর গ্রহণ। [সং. অব + √ হৃ + অ]। অবহার২ [ abahāra2 ] বি. নির্দিষ্ট মূল্য থেকে বাদ-দেওয়া অংশ, বাটা; ছাড়, discount (স. প.)। [সং. অব + √ হৃ + অ]।