অবাঙ্গনসগোচর

অবাঙ্গনসগোচর, অবাঙমনসগোচর [ abāńganasa-gōcara, abāń-manasa-gōcara] বিণ. ভাষা ও বোধের অগোচর, বাক্য ও মনের অগোচর, ভাষায় প্রকাশ করা বা চিন্তা করা যায় না এমন। [সং. ন + বাক্ + মনস্ + গোচর]। অবাঙমনসগোচর–অবাঙ্গনসগোচর দ্রঃ।

অবাঙালি

অবাঙালি [ abāńāli ] বি. বাঙালি ভিন্ন অন্য ভারতীয় (এখানে বহু অবাঙালি বাস করে)। বিণ. বাঙালিসুলভ নয় এমন, বাঙালির প্রকৃতিবিরুদ্ধ (তার চালচলনে অবাঙালি ভাব সুস্পষ্ট)। [বাং. অ + বাঙালি]।

অবিশঙ্ক

অবিশঙ্ক [ abi-śańka ] বিণ. শঙ্কাহীন, ভয়হীন, নির্ভীক। [সং. ন + বিশঙ্কা]। বিণ. অবিশঙ্কিত।

অবিলম্বে

অবিলম্বে–ক্রি-বিণ. দেরি না করে, তাড়াতাড়ি।

অবাক্

অবাক্১ [ abāk ] বিন. নির্বাক, বিস্মিত; বাক্যহীন (অবাক্‌ চলচ্চিত্র, movies); বিস্ময়কর (অবাক কান্ড)। [সং. ন + বাচ্‌ ] অবাক জলপান– বিবিধ ভাজা জিনিসের সহিত লঙ্কা-লবন-মসলা মিশ্রিত এক প্রকার খাবার। অবাক্২ [ abāk ] বিণ. অবনত, নীচের দিকে নামানো। বি. দক্ষিণ দিক। অব্য. নিম্নদেশ, অধোদেশ। [সং. অব + √ অন্চ্ + ক্বিপ্]।

অবিলম্বিত

অবিলম্বিত–বিণ. ত্বরিত, দ্রুত, তাড়াতাড়ি করা হয়েছে এমন (অবিলম্বিত সিদ্ধান্ত)।

অবিলম্ব

অবিলম্ব [ abilamba ] বি. বিলম্বের অভাব; ত্বরা, শীঘ্রতা। বিণ. বিলম্বহীন, দ্রুত, তাড়াতাড়ি। [সং. ন + বিলম্ব]। অবিলম্বিত–বিণ. ত্বরিত, দ্রুত, তাড়াতাড়ি করা হয়েছে এমন (অবিলম্বিত সিদ্ধান্ত)। অবিলম্বে–ক্রি-বিণ. দেরি না করে, তাড়াতাড়ি।

অবহেলিত

অবহেলিত–বিণ. উপেক্ষিত, অবজ্ঞা করা হয়েছে এমন। বি. অবহেলন, অবহেলা।

অবহেলন

অবহেলন, অবহেলা [ aba-hēlana, aba-hēlā ] বি. ১. উপেক্ষা, অবজ্ঞা, হেলা, তাচ্ছিল্য (উপদেশ অবহেলা করা); ৩. অনায়াস (সে অবহেলায় এই কাজ করতে পারে)। ক্রি-বিণ. অনায়াসে (করবে অবহেলে)। [সং. অব + হেলা]। বিণ. অবহেলিত