অ অবাছাই অবাছাই [ abāchāi ] বিণ. ১. বেছে আবর্জনা ফেলে দেওয়া হয়নি এমন; ২. বেছে নেওয়া হয়নি এমন, অনির্বাচিত; ৩. প্রতিযোগিতামূলক খেলায় (টেনিসে) সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত নয় এমন, unseeded. [বাং. অ + বাছাই]।
অ অবাচ্য অবাচ্য [ abācya ] বিণ. ১. অকথ্য, বলা উচিত নয় এমন; ২. দক্ষিণ দিক সম্পর্কিত। বি. কুবাক্য, বলা উচিত নয় এমন বাক্য; অশ্লীল বাক্য বা কথা। [সং. ন + বাচ্য]।
অ অবিশ্বস্ত অবিশ্বস্ত [ abiśbasta ] বিণ. বিশ্বাস করা যায় না এমন; বিশ্বাসের পাত্র নয় এমন। [সং. ন + বিশ্বস্ত]। বি. অবিশ্বস্ততা।
অ অবাচী অবাচী [ abācī ] বি. ১. দক্ষিণ দিক; ২. নীচের দিক, অধোদেশ। [সং. অবাচ্ + ঈ]। অবাচী উষা–বি. কুমেরুজ্যোতি, aurora australis.
অ অবাঙ্মুখ অবাঙ্মুখ [ abāńmukha ] বিণ. নীচের দিকে মুখ নামানো আছে এমন, অধোমুখ, অধোবদন (লজ্জায় অবাঙ্মুখ হয়ে রইল)। [সং. অবাক্২. + মুখ]।
অ অবিশেষ অবিশেষ [ abi-śēşa ] বি. ভেদহীন অবস্হা, অভেদ। বিণ. অভিন্ন, ভেদহীন; সমান, তুল্য, নির্বিশেষ। [সং. ন + বিশেষ]।
অ অবিশুদ্ধ অবিশুদ্ধ [ abi-śuddha ] বিণ. বিশুদ্ধ বা খাঁটি নয় এমন; ভেজালযুক্ত; বিমিশ্র। [সং. ন + বিশুদ্ধ]।