অ অবাধ্য অবাধ্য [ abādhya ] বিণ. বাধ্য বা বশীভূত নয় এমন, কথা শোনে না এমন; বাধা দেওয়া যায় না এমন। [সং. ন + বাধ্য]। বি. অবাধ্যতা।
অ অবাধ অবাধ [ abādha ] বিণ. বাধাহীন, অবারিত; অনর্গল (অবাধ মেলামেশা, প্রবেশ অবাধ)। [বাং. অ + বাধা]। অবাধ বাণিজ্য–বি. সংরক্ষণহীন বা বিধিনিষেধহীন বাণিজ্য, free trade.
অ অবাঞ্ছিত অবাঞ্ছিত [ abāñchita ] বিণ. চাওয়া হয়নি এমন; অকাম্য, অনভিপ্রেত (অবাঞ্ছিত অতিথি)। [সং. ন + বাঞ্ছিত]।
অ অবিশ্বাস অবিশ্বাস [ abiśbāsa ] বি. বিশ্বাসের অভাব, বিশ্বাসহীনতা, অনাস্হা; সন্দেহ। [সং. ন + বিশ্বাস]। অবিশ্বাসী (-সিন্)–বি. বিণ. বিশ্বাস করে না এমন, সন্দিগ্ধ; বিশ্বাসভাজন নয় এমন। অবিশ্বাস্য–বিণ. বিশ্বাসের অযোগ্য; অসম্ভব।