অবিসংবাদিত

অবিসংবাদিত–বিণ. (যে বিষয়ে) বিরোধ বা মতভেদ নেই এমন, সর্বসম্মত (অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব)।

অভয়া

অভয়া [ abhaỷā ] বি. অভয়-এর স্ত্রীলিঙ্গ। ভয় দূরকারিণী বা ভয়নাশিনী দেবী দুর্গা।

অভয়

অভয় [ abhaỷa ] বি. ১. ভয়হীনতা, নির্ভীকতা; সাহস; ২. আশ্বাস, ভরসা (তাকে অভয় দিয়ে এলাম); ৩. (কালিকাদেবীর) মুদ্রাবিশেষ (বরাভয়)। বিণ. নির্ভীক, সাহসী; ভয়হীন; ভয়নাশক (‘দাও গো অভয় মণ্ত্র’ : রবীন্দ্র)। [সং. ন + ভয়]। অভয়া–বি. (স্ত্রী.) ভয় দূরকারিণী বা ভয়নাশিনী দেবী দুর্গা। অভয়অরণ্য, অভয়ারণ্য–বি. যে বনে  পশুপাখি নিরাপদ আশ্রয় পায় এবং যেখানে শিকার নিষিদ্ধ। অভয়দান–বি. সাহস দেওয়া, ‘ভয় নেই’ এই আশ্বাস দেওয়া। অভয়বচন, অভয়বাক্য–বি. যে কথা দিয়ে ভয় দূর করা হয়। অভয়বাণী–অভয়বচন ও অভয়বাক্য-র অনুরূপ।

অবিসংবাদ

অবিসংবাদ [ abi-sambāda ] বি. বিরোধের অভাব, অবিরোধ, বিবাদহীনতা; মিলন। [সং. ন + বিসংবাদ]। বিণ. অবিসংবাদিত।

অবান্ধব

অবান্ধব [ abāndhaba ] বিণ. বন্ধুহীন, নির্বান্ধব, মিত্র বা বন্ধু নেই এমন। [সং. ন + বান্ধব]।

অবিষহ্য

অবিষহ্য [ abişahya ] বিণ. অসহ্য, দুর্বিষহ, সহ্য করা যায় না এমন। [সং + ন + বি + √ সহ্ + য]।

অবান্তর

অবান্তর [ abāntara ] বিণ. ১. অপ্রাসঙ্গিক, মূল প্রসঙ্গের বাইরে (অবান্তর প্রশ্ন), irrelevant; ২. গৌণ, অপ্রধান; ৩. অন্তঃপাতী, প্রধানের অন্তর্গত। [সং. অব + অন্তর]।

অবাধ্যতা

অবাধ্যতা–বি. অমান্যতা, কথা লঙ্ঘন; অবশীভূততা।

অবিশ্রান্ত

অবিশ্রান্ত, অবিশ্রাম [ abiśrānta, abiśrāma ] বিণ. ১. অশ্রান্ত, অক্লান্ত; ২. বিরামহীন (‘ওই তব অবিশ্রাম কলতান’: রবীন্দ্র)। ক্রি-বিণ. অনবরত, বিরামহীনভাবে (‘কোকিল শুধু অবিশ্রাম ডাকিছে কুহু কুহু’: রবীন্দ্র)। [সং ন + বিশ্রান্ত, ন + বিশ্রাম]।