অভাগ্য

অভাগ্য [ abhāgya ] বিণ. ভাগ্যহীন, হতভাগ্য। বি. হতভাগ্য ব্যক্তি। [সং. ন + ভাগ্য]।

অভাগিনী

অভাগিনী–অভাগা-র স্ত্রীলিঙ্গ। অভাগা দ্রঃ।

অবীচি

অবীচি [ abīci ] বিণ. বীচি বা তরঙ্গ নেই যেখানে, ঢেউহীন, নিস্তরঙ্গ। বি. নরকবিশেষ। [সং. ন + বীচি]।

অভাগী

অভাগী–অভাগা-র স্ত্রীলিঙ্গ। অভাগা দ্রঃ।

অবিহ্বল

অবিহ্বল [ abihbala ] বিণ. ১. বিহ্বল বা ব্যাকুল নয় এমন; অভিভূত নয় এমন; ২. প্রকৃতিস্হ, সুস্হ। [সং. ন + বিহ্বল]।

অভাগা

অভাগা [ abhāgā ] বিণ. বি. ১. ভাগ্যহীন, হতভাগ্য; ২. করূণার যোগ্য (‘অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়’)। [সং. অভাগ্য]। বিণ. বি. স্ত্রী. অভাগী, অভাগিনী।

অভরসা

অভরসা [ abharasā ] বি. ভরসা বা আস্হার অভাব; অবিশ্বাস। [বাং. অ + ভরসা]।

অবিহিতকাল

অবিহিতকাল–বি. খারাপ সময়, দুঃসময়; অপ্রশস্ত সময়।

অবিহিত

অবিহিত [ abihita ] বিণ. অবৈধ; অশাস্ত্রীয়, শাস্ত্রসম্মত নয় বা নীতিসম্মত নয় এমন; অন্যায্য; অনুচিত, অকর্তব্য। [সং. ন + বিহিত]।

অভয়বাণী

অভয়বাণী–অভয়বচন ও অভয়বাক্য-র অনুরূপ।