অবুদ্ধি

অবুদ্ধি [ abuddhi ] বিণ. বুদ্ধিহীন, বোকা। বি. বুদ্ধির অভাব; বুদ্ধিহীনতা। [সং. ন + বুদ্ধি]। অবুদ্ধিমান–বিণ. বুদ্ধিমান নয় এমন, নির্বোধ। অবুদ্ধিমতী–বিণ. (স্ত্রী.)।

অভাবপূরণ

অভাবপূরণ–বি. দারিদ্র দূর করা। অভাবে স্বভাব নষ্ট অনটনের চাপে সত্পথ থেকে বিচ্যুত হওয়া।

অবুজ

অবুজ–অবুঝ-এর কথ্যরূপ।

অভাবগ্রস্ত

অভাবগ্রস্ত–বিণ. দরিদ্র, টানাটানির মধ্যে রয়েছে এমন।

অভাব

অভাব [ abhāba ] বি. ১. না থাকা (টাকার অভাবে কাজটা করা গেল না, তোমার অভাব আমরা অনুভব করছি); ২. অনটন, টানাটানি; দরিদ্র (তাদের সংসারে বড়ই অভাব চলছে, অভাবের সংসার); ৩. অসদ্ভাব, অ-ভাব। [সং. ন + √ ভূ +অ]। অভাবগ্রস্ত–বিণ. দরিদ্র, টানাটানির মধ্যে রয়েছে এমন। অভাবপূরণ–বি. দারিদ্র দূর করা। অভাবে স্বভাব নষ্ট অনটনের চাপে সত্পথ থেকে বিচ্যুত হওয়া।

অবুঝ

অবুঝ [ abujha ], (কথ্য) অবুজ–বিণ. বোঝে না এমন, বোধশক্তি নেই বা বোঝানো যায় না এমন; নির্বোধ, অবোধ। [বাং. অ + বুঝ]।

অবীরা

অবীরা–বিণ. (স্ত্রী.) পতিপুত্রহীনা; অভিভাবক নেই এমন; অনাথা, অবীর-এর স্ত্রীলিঙ্গ।

অভাজন

অভাজন [ abhājana ] বিণ. দীন; দুঃখী। বি. গুণহীন অযোগ্য ব্যক্তি (আমি অভাজন, আমাকে দয়া করো)। [সং. ন + ভাজন]।

অবীজ

অবীজ [ abīja ] বিণ. ১. বীজ নেই যেখানে; ২. কারণহীন বা মূলহীন। [সং. ন + বীজ]।

অবীর

অবীর [ abīra ] বিণ. বীরত্বহীন, নির্বীর্য, দুর্বল; বীরশূন্য। [সং. ন + বীর]। অবীরা–বিণ. (স্ত্রী.) পতিপুত্রহীনা; অভিভাবক নেই এমন; অনাথা, অবীর-এর স্ত্রীলিঙ্গ।