অভাবাত্মক

অভাবাত্মক [ abhābātmaka ] বিণ. (ব্যাক.) নঞর্থক, অস্তিত্বের অভাবসূচক, negative. [সং. অভাব +আত্মক]।

অভাবিত

অভাবিত [ abhābita ] বিণ. ভাবা যায়নি এমন; আশা করা যায়নি এমন (অভাবিত সৌভাগ্য)। সমার্থক শব্দঃ আকস্মিক অনির্ধারিত অপ্রত্যাশিত আচম্বত চকিত অভাবনীয় অনিশ্চিত অতর্কিত অনিয়মিত অনিয়ত

অবেক্ষক

অবেক্ষক [ abēkşaka ] অবেক্ষক–বি. বিণ. দর্শক; পরিদর্শক; পর্যবেক্ষক। অবেক্ষণ দ্রঃ।

অবৃষ্টি

অবৃষ্টি [ abŗşţi ] বি. বৃষ্টির অভাব, অনাবৃষ্টি। [সং. ন + বৃষ্টি]।

অভাবনীয়

অভাবনীয়, অভাব্য [ abhābanīỷa, abhābya ] বি. ভাবা যায় না এমন, অচিন্তনীয় (অভাবনীয় আচরণ); অপ্রত্যাশিত (অভাবনীয় সৌভাগ্য)। [সং. ন +  ভাবনীয়, ভাব্য]। অভাবিত–বিণ. ভাবা যায়নি এমন; আশা করা যায়নি এমন (অভাবিত সৌভাগ্য)।  

অভাবনা

অভাবনা [ abhābanā ] বি. চিন্তা বা ভাবনার অভাব, অচিন্তা। [বাং. অ + সং. ভাবনা]।