অভিকর্ষ

অভিকর্ষ [ abhi.karşa ] বি. ভূকেন্দ্রাভিমুখে জড় পদার্থের আকর্ষণ, gravitational attraction (বি. প.)। [সং. অভি + √ কৃষ্ + অ।

অবেক্ষাধীন

অবেক্ষাধীন–বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন,  পরীক্ষাধীন।

অভিকম্পন

অভিকম্পন [ abhi-kampana ] বি. ১. প্রবল কম্পন; ২. কম্পন। [সং. অভি + কম্পন]।

অবেক্ষমাণ

অবেক্ষমাণ–বিণ. দেখছে বা পরিদর্শন করছে এমন; পর্যবেক্ষণ করছে এমন। স্ত্রী. অবেক্ষমাণা।

অবেক্ষণীয়

অবেক্ষণীয়–বিণ. দর্শনযোগ্য, পরিদর্শনের বা পর্যবেক্ষণের যোগ্য।

অভাবী

অভাবী [ abhābī ] (-বিন্) বিণ. অভাবগ্রস্ত, অনটনের মধ্যে রয়েছে এমন; দরিদ্র। [সং. অভাব + ইন্]।

অভি

অভি–অব্য. সম্মুখ সমীপ চতুর্দিক সাদৃশ্য ইত্যাদি সূচক উপসর্গ।

অবেক্ষণ

অবেক্ষণ, অবেক্ষা [ abēkşaņa, abēkşā ] বি. ১. দেখাশুনা (রক্ষণাবেক্ষণ); ২. পরিদর্শন, inspection; ২. পর্যবেক্ষণ; ৪. অনুসন্ধান; ৫. পর্যালোচনা, supervision. [সং. অব + √ ঈক্ষ্ + অন, অব + ঈক্ষ্ + অ + আ (স্ত্রী.)]। অবেক্ষক–বি. বিণ. দর্শক; পরিদর্শক; পর্যবেক্ষক। অবেক্ষণীয়–বিণ. দর্শনযোগ্য, পরিদর্শনের বা পর্যবেক্ষণের যোগ্য। অবেক্ষমাণ–বিণ. দেখছে বা পরিদর্শন করছে এমন; পর্যবেক্ষণ করছে এমন। স্ত্রী. অবেক্ষমাণা। অবেক্ষাধীন–বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন,  পরীক্ষাধীন। অবেক্ষিত–বিণ. পরীক্ষা করা হয়েছে এমন; পর্যালোচনা বা পরিদর্শন করা হয়েছে এমন। অবেক্ষ্যমাণ–বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পর্যালোচনা করা হচ্ছে এমন।