অভিখ্যা

অভিখ্যা [ abhikhyā ] বি. ১. নাম; সংজ্ঞা; ২. খ্যাতি; উপাধি; ৩. সৌন্দর্য, শোভা। [সং. অভি + √ খ্যা + অ]।

অবেদন

অবেদন [ abēdana ] বি. অনুভূতি লোপ; বেদনার বোধ লোপ, anaesthesia (বি. প.)। [সং. ন + বেদন]। অবেদনিক–বিণ. বি. অনুভূতিলোপকারী  (ওষুধ), auaesthetic (বি. প.)।

অভিক্ষেপণ

অভিক্ষেপণ [ abhi-kşēpaņa ] বি. সামনের দিকে ছোড়া; নিক্ষেপ। [সং. অভি + √ ক্ষিপ্ + অন]।

অভিক্ষেপ

অভিক্ষেপ [ abhi-kşēpa ] বি. ১. সামনের দিকে ক্ষেপণ বা ছোড়া; ২. পরাজয়; ৩. অপমান। [সং. অভি + √ ক্ষিপ্ + অ]।

অবেণীবদ্ধ

অবেণীবদ্ধ, অবেণিবদ্ধ [ abēņī-baddha, abēņi-baddha ] বিণ. (সাধারণত চুল সম্পর্কে) বেণী করে বাঁধা হয়নি এমন; আলুলায়িত, আলুথালু। [সং. ন + বেণী + বদ্ধ]।

অভিক্রম

অভিক্রম [ abhi-krama ] বি. ১. অভিযান; আক্রমণ; ২. আরম্ভ। [সং. অভি + √ ক্রম্ + অ]।

অবেক্ষ্যমাণ

অবেক্ষ্যমাণ–বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পর্যালোচনা করা হচ্ছে এমন।

অভিকেন্দ্র

অভিকেন্দ্র [ abhi-kēndra ] বিণ. কেন্দ্রের অভিমুখে অর্থাত্ কেন্দ্রের দিকে গমনকারী, কেন্দ্রাভিগ, centripetal (বি. প.)। [সং. অভি + কেন্দ্র]।

অবেক্ষিত

অবেক্ষিত–বিণ. পরীক্ষা করা হয়েছে এমন; পর্যালোচনা বা পরিদর্শন করা হয়েছে এমন।