অবৈতনিক

অবৈতনিক [ abaitanika ] বিণ. ১. বেতন নেয় না এমন, honorary (অবৈতনিক সম্পাদক); ২. বেতন নেওয়া হয় না এমন, free (অবৈতনিক বিদ্যালয়)।  [সং. ন + বেতন + ইক]।

অভিগামী

অভিগামী (-মিন্)–বিণ. অভিমুখে যায় এমন, অভিমুখে গমনকারী।

অবেলা

অবেলা [ abēlā ] বি. ১. বিকাল, দিনশেষ; ২. অসময়; (‘অবেলায় যদি এসেছ আমার বনে’: রবীন্দ্র); ৩. অশুভ সময়। [সং. ন + বেলা]।

অভিগম্য

অভিগম্য–বিণ. যৌনসম্ভোগ করা যায় এমন; অভিমুখে বা কোনোকিছুর দিকে যাওয়া যায় এমন।

অবেদনীয়

অবেদনীয়, অবেদ্য [ abēdanīỷa, abēdya ] বিণ. জানা যায় না এমন; অজ্ঞে.য়; বুদ্ধির অগম্য (‘তোমার অবেদ্য গানে অব্যক্তির সতর্ক প্রহরী’: সু. দ.)। [সং. ন + √ বিদ্ + অনীয়, ন + √ বিদ্ + য]।

অভিগম

অভিগম, অভিগমন [ abhi-gama, abhi-gamana ] বি. ১. অভিমুখে গমন, কোনো কিছুর দিকে যাওয়া; ২. যৌন সম্ভোগ; ৩. প্রত্যুদ্গমন; ৪. প্রাপ্তি; ৫. আশ্রয়। [সং. অভি + √ গম্ + অ, অন]। বিণ. অভিগত। অভিগম্য–বিণ. যৌনসম্ভোগ করা যায় এমন; অভিমুখে বা কোনোকিছুর দিকে যাওয়া যায় এমন। অভিগামী (-মিন্)–বিণ. অভিমুখে যায় এমন, অভিমুখে গমনকারী। স্ত্রী. অভিগামিনী।    

অবেদনিক

অবেদনিক–বিণ. বি. অনুভূতিলোপকারী  (ওষুধ), auaesthetic (বি. প.)।