অবোধ্য

অবোধ্য [ abōdhya ] বিণ. বুদ্ধি বা জ্ঞানের অতীত; বোঝা য়ায় না এমন (অবোধ্য ভাষা)। [সং. ন + বোধ্য]।

অবোধ

অবোধ [ abōdha ] বিণ. ১. বোধহীন (অবোধ পশু), বোধ নেই এমন, নির্বোধ; ২. অজ্ঞান; ৩. অবুঝ (অবোধ শিশু)। [সং. ন + বোধ]। অবোধের গোবধে আনন্দ–অবোধ ব্যক্তির খারাপ কাজ করেও আনন্দ।

অভিগ্রহ

অভিগ্রহ [ abhi-graha ] বি. ১. আক্রমণ; লুন্ঠন; ২. যুদ্ধের আহ্বান; ৩. যুদ্ধের জন্য এগিয়ে যাওয়া। [সং. অভি + √ গ্রহ্ + অ]। অভিগ্রহণ–বি. আক্রমণ; লুন্ঠন।

অবোদ্ধা

অবোদ্ধা [ abōddhā ] বিণ. ১. বোঝে না এমন; বোদ্ধা বা বোধযুক্ত নয় এমন; ২. অরসিক। [সং. ন + বোদ্ধা]।

অভিগ্রস্ত

অভিগ্রস্ত [ abhi-grasta ] বিণ. আক্রান্ত; কবলিত, গ্রাস করা বা দখল করা হয়েছে এমন; লুন্ঠিত। [সং. অভি + গ্রস্ত]।

অবৈধ

অবৈধ [ abaidha ] বিণ. বিধিসম্মত নয় এমন; নীতিবিরুদ্ধ; বেআইনি। [সং. ন + বৈধ]। বি. অবৈধতা। অবৈধ প্রণয়–বি. নিষিদ্ধ প্রেম; পরকীয়া প্রেম।