অভিচার

অভিচার [ abhi-cāra ] বি. তান্ত্রিক মন্ত্র বা প্রক্রিয়া যার দ্বারা নিজের ইষ্ট ও অন্যের অনিষ্ট সাধিত হয়; অন্যের প্রতি হিংসা বা হিংসাত্মক কাজ। [সং. অভি + √ চর্ + অ]।  অভিচারী (-রিন্)–বিণ. অভিচার করে বা প্রয়োগ করে এমন। স্ত্রী. অভিচারিনী।

অব্দ

অব্দ [ abda ] বি. ১. বত্সর, সাল (বঙ্গাব্দ, শতাব্দ); ২. মেঘ; ৩. পর্বত। [সং. অব্ + দ; অপ্ + দ]।

অভিঘাতী

অভিঘাতী (-তিন্)–বিণ. বি. আঘাতকারী; শত্রু।

অজ্ব

অজ্ব [ ajba ] বি. ১. পদ্ম; ২. চাঁদ। বিণ. জলে জন্মায় এমন, জলজ। [সং. অপ্ + জ]। অজ্বযোনি–বি. ব্রহ্মা।

অবোলা

অবোলা, অবোল [ abōlā, abōla ] বিণ. ১. কথা বলতে পারে না এমন, বাক্শক্তিহীন; মূক (অবোলা জীব); ২. নিরীহ। [সং. ন + বাং. বোল + আ]।

অভিঘাত

অভিঘাত [ abhi-ghāta ] বি. ১. আঘাত; সজোরে আঘাত; ২. হত্যা; ধ্বংস; ৩. শব্দ ইত্যাদির উপর ঝোঁক বা ঝোঁক দেওয়ার চিহ্ন , emphasis. [সং. অভি + ঘাত]। অভিঘাতী (-তিন্)–বিণ. বি. আঘাতকারী; শত্রু। স্ত্রী. অভিঘাতিনী।